ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ আজ বিশ্ব ভালোবাসা দিবস যে কারণে ছুটির দিনও আজ ব্যাংক খোলা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২ যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার ক্যারিবিয়ান সাগরে নৌকায় হামলা মার্কিন বাহিনীর, নিহত ৩ আগের নিয়মে চলছে না বিশ্ব: জার্মান চ্যান্সেলর মার্জ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

সাতক্ষীরার চারটি আসনেই জামায়াতের জয়

#

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  10:52 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মনিরুজ্জামান মনি: সারাদেশের মতো সাতক্ষীরাতেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট-গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া):

সংসদীয় আসন নম্বর ১০৫-এর ১৬৮টি কেন্দ্রের ফলাফলে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ইজ্জত উল্যাহ পেয়েছেন ১লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট।

ডাব প্রতীকে মো. ইয়ারুল ইসলাম পেয়েছেন ৭১৫ ভোট। হাতপাখা প্রতীকে শেখ মো. রেজাউল করিম পেয়েছেন ২ হাজার ৭১ ভোট। লাঙ্গল প্রতীকে  জিয়াউর রহমান পেয়েছেন ২ হাজার ৫৪৪ ভোট।

এছাড়া পোস্টাল ব্যালট সহ গণভোটের ১৬৯ কেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লক্ষ ২৮ হাজার ৪০৪ ভোট এবং না ভোট দিয়েছেন ১ লক্ষ ২১ হাজার ২৫৬ ভোট। এক্ষেত্রে হ্যাঁ ভোটের বিজয় হয়েছে। ভোট কাস্টিং হয়েছে ৭৫.৬৪ শতাংশ।

সাতক্ষীরা-২ (দেবহাটা-সাতক্ষীরা সদর):

সংসদীয় আসন নম্বর ১০৬-এর ১৮০টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে মুহাদ্দিস আবদুল খালেক পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৯৩ ভোট। লাঙ্গল প্রতীকে মো. আশরাফুজ্জামান আশু পেয়েছেন ৪ হাজার ২৭৮ ভোট। মটর বাইক প্রতীকে মো. ইদ্রিস আলী পেয়েছেন ৩১৭ ভোট। হাতপাখা প্রতীকে মুফতী রবিউল ইসলাম পেয়েছেন ১ হাজার ৯৭৬ ভোট। 

এই আসনে পোস্টাল ব্যালট সহ গণভোটের ১৮১ কেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লক্ষ ৯২ হাজার ৮২৮ ভোটার এবং না ভোট দিয়েছেন ৮৬ হাজার ৬১৯ ভোটার। এখানেও হ্যাঁ ভোটের বিজয় হয়েছে।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ):

এই আসনে মোট ১৬৫টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে রবিউল বাশার পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে ডা. শহিদুল আলম পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৩৭৯ ভোট। ধানের শীষ প্রতীকে কাজী আলাউদ্দীন পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট। লাঙ্গল প্রতীকে আলিফ হোসেন পেয়েছেন ৭২২ ভোট। রকেট প্রতীকে রুবেল হোসেন পেয়েছেন ৫৮৩ ভোট। হাতপাখা প্রতীকে মো. ওয়েজ কুরনী পেয়েছেন ২ হাজার ৪৯৭ ভোট। 

এই আসনে পোস্টাল ব্যালট সহ গণভোটের ১৬৬ কেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লক্ষ ৩২ হাজার ৯২৫ ভোটার এবং না ভোট দিয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৮৮২ ভোটার। এখানেও হ্যাঁ ভোটের বিজয় হয়েছে। ভোট কাস্টিং হয়েছে ৭০.৯৯ শতাংশ।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর):

সংসদীয় আসন নম্বর ১০৮-এর ৯৬টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪২৬ ভোট। লাঙ্গল প্রতীকে মো. আব্দুর রশিদ পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট। হাতপাখা প্রতীকে এস এম মোস্তফা আল মামুন পেয়েছেন ৪ হাজার ৯০২ ভোট।

এই আসনে পোস্টাল ব্যালট সহ গণভোটের ৯৭ কেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ৭৪১ ভোটার এবং না ভোট দিয়েছেন ৬০ হাজার ৭৭৯ ভোটার। এই আসনেও হ্যাঁ ভোটের বিজয় হয়েছে। ভোট কাস্টিং হয়েছে ৬৭.৭৬ শতাংশ। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত ফল ঘোষণা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম