ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে রওশন এরশাদ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  6:45 PM

news image

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে তাকে। রওশন এরশাদ আইসিইউতে শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিটে থাইল্যান্ডে অবস্থানরত ছেলে সাদ এরশাদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,

রওশন এরশাদের অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। এ ছাড়া আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। তাই তাকে ২৫ নভেম্বর দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়েছে। এর আগে গত ৫ নভেম্বর বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালে গত ২০ অক্টোবর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। এর আগে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ২৩ মে বাসায় ফেরেন রওশন এরশাদ। ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন প্রবীণ এ রাজনীতিবিদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম