ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

শাবিপ্রবিতে প্রথমবারের মতো ইসলামিক কনফারেন্স আজ

#

১৮ জানুয়ারি, ২০২৫,  11:43 AM

news image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইকেএসএস ইসলামিক কনফারেন্স-২০২৫’। এতে দেশবরেণ্য ইসলামিক আলোচকরা উপস্থিত থাকবেন। কনফারেন্সটির আয়োজন করছে ‘ইসলামিক নলেজ সিকারস অব সাস্ট’। আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মেয়েদের 'আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা' সেশনের মধ্য দিয়ে কনফারেন্সটি শুরু হবে। এরপর বিকাল সাড়ে ৪টায় শুরু হবে ছেলেদের সেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। করফারেন্সে ‘আদর্শ সমাজ গঠনে ইসলাম’ বিষয়ের উপর আলোচনা করবেন ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক ও আলেমগণ। এছাড়া কনফারেন্সটিতে ইসলামিক কুইজ প্রতিযোগিতা, বুক স্টল, প্রদর্শনী ও নাশিদ পরিবেশনা থাকছে। আলোচকদের মধ্যে থাকবেন ঢাকা পলিটেকনিক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমেদ, সিয়ানাহ ফাউন্ডেশনের সভাপতি মুফতি জিয়াউর রহমান, ইসলামি অনলাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি যুবায়ের আহমদ, শাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান। এছাড়া আরো উপস্থিত থাকবেন লেখক ও অনুবাদক ইমরান রাইহান ও নাশিদ শিল্পী শেখ এনামুল হক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম