ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  3:17 AM

news image

মাসুদ রেজা ফয়সাল : রূপান্তর-আস্থা প্রকল্পের সহযোগিতায় এবং নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন শীল। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমন্বয়কারী মো. খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ। সভা সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল। সভায় নাগরিক প্ল্যাটফর্ম সদস্য ও যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় প্রশ্নোত্তর পর্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু আয়োজনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম