ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

শাকিলা জাফরের ছেলের সঙ্গে বাগ্‌দান হলো নন্দিতার

#

বিনোদন প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  10:39 AM

news image

প্রখ্যাত সংগীতশিল্পী শাকিলা জাফরের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতার। এরই মাঝে সম্পন্ন হয়েছে বাগ্‌দান। সম্প্রতি অনামিকা আঙুলে আংটি পরা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নন্দিতা লিখেছেন, ‘এই আংটি পেলাম।’ বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেও বিয়ের পাত্রের পরিচয় প্রকাশ করেননি নন্দিতা। তবে জানা গেছে, জনপ্রিয় সংগীত শিল্পী শাকিলা শর্মার একমাত্র ছেলে মুফরাতের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে নন্দিতার। আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের প্রকৌশলী রবি শর্মাকে দ্বিতীয় বিয়ে করার পর দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী শাকিলা জাফর তার নাম পরিবর্তন করে শাকিলা শর্মা হন। তার প্রথম স্বামী মান্না জাফরের ঘরে রয়েছে একমাত্র সন্তান মুফরাত জাফর। তার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সংগীত শিল্পী নন্দিতা।   ফরিদপুরের বাসিন্দা নন্দিতা মুন্সিগঞ্জে পড়াশোনা করেন। আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে থাকাকালীন, নন্দিতা ২০১৩ সালে ‍‍‘বাংলাদেশ আইডল‍‍’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে শীর্ষ  দশ থেকে সপ্তম স্থান অধিকার করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম