ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৪,  8:08 PM

news image

শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্টে সুমাইয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার মানিক কাজী ও রুবিনা বেগম দম্পতির মেয়ে। স্বজনরা জানান, সকাল ৯টার দিকে পরিবারের সবাই ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সুমাইয়া ঘরেই ছিল। কোনো এক মুহূর্তে ঘরে থাকা বৈদ্যুতিক সুইচের সংস্পর্শে আসলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। পরে স্বজনরা অচেতন অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ গণমাধ্যমকে বলেন, বিদ্যুৎপৃষ্টে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম