ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

শরীফুল রাজের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন মিম

#

বিনোদন প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২২,  8:35 PM

news image

‘পরাণ’ ও ‘দামাল’ ছবিতে পরপর একসঙ্গে কাজ করেছেন বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। পর্দায় তাদের রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শকরাও। দর্শকবন্দনা ছাপিয়ে আবার ভেসে বেড়াচ্ছে নানা গুঞ্জনও। এরইমধ্যে জনপ্রিয় চিত্রনায়িকা-রাজের স্ত্রী পরীমণি ও মিমের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট সেই গুঞ্জনের পালে আরও হাওয়া দিয়েছে। এবার শরীফুল রাজের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন মিম। ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে খবরও প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনকেও মুঠোফোনে সেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন মিম। মিম বলেন,

‘যেটা শুনেছেন আমি সেটাই বলেছি। সত্যিই শুনেছেন। এখন আর রাজের বিপরীতে কাজ করব না’। এদিকে, রায়হান জুয়েলের নতুন সিনেমা ‘পথে হলো দেখা’ ছবিতে রাজের সঙ্গে অভিনয় করার কথা ছিল মিমের। তবে মিম এই ছবিতে রাজের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছেন। মিম বলেন, ‘রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার। রাজ খুব ভালো সহশিল্পী। জুয়েল ভাইয়ের পরিচালনায় এই ছবিতেও রাজের বিপরীতে কাজের কথা ছিল। কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না। এ কথা বলে দিয়েছি পরিচালককে। এর মধ্যে রাজের বিপরীতে কাজের জন্য আরও বেশ কয়েকটি চিত্রনাট্য হাতে এসেছে। কিন্তু পরিচালকদের  জানিয়ে দিয়েছি রাজের সঙ্গে আর কাজ করব না’। মিম আরও বলেছেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে কতগুলো রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এখন রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ন হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম