ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

শরণখোলায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২৪,  6:16 PM

news image

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ৬ জন। শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বান্ধাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বান্দাঘাট এলাকায়, কার্গো থেকে বালু উঠাচ্ছিল শ্রমিকরা। বৃষ্টি শুরু হলে তার পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নিচ্ছিলেন। এসময় পর পর দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন মিলন এবং মোস্তফা। তাদের বাড়ি মোড়েলগঞ্জ। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম