ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মে, ২০২৩,  11:15 PM

news image

যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। স্থানীয় সময় শনিবার (৬ মে) সকালে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন তিনি। বিবিসি ও আল জাজিরার তথ্যমতে, পবিত্র গসপেলের ওপর হাত রেখে রাজ্যাভিষেকের শপথ নেন রাজা তৃতীয় চার্লস। এ সময় তিনি রাজা হিসেবে নিজের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে ঘোষণা দেন। তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে শনিবার (৬ মে) সকাল থেকেই শুরু হয় উৎসব। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বিশ্বনেতাদের পাশাপাশি দুই হাজারের বেশি অতিথি অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর আগে, তিনি শুক্রবার চার্লসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে দ্বিপাক্ষিক সফর এবং যুক্তরাষ্ট্র সফরের পর রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (৪ মে) রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান। লন্ডন থেকে মঙ্গলবার (৯ মে) সকালে ঢাকা ফিরবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম