ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীসহ নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৬,  11:16 AM

news image

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ভাসানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুল হোসেন কামরুল (২০) এবং পুরোনো মোটরসাইকেল ব্যবসায়ী মো. ইয়াসিন (২৭)। দুর্ঘটনার সময় তারা একই মোটরসাইকেলে ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনির আখড়া এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মুরগিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক রাত ১১টার দিকে খায়রুলকে মৃত ঘোষণা করেন।পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিনের মৃত্যু হয়।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম