ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক

#

ক্রীড়া প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৫,  5:03 PM

news image

ক্যারিয়ারের শততম টেস্ট খেলছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দুই দশকের ধারাবাহিক সাফল্যের পথে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই ক্রিকেটার আজ স্পর্শ করলেন এক ঐতিহাসিক মাইলফলক। বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশফিক ৯৯ রানে অপরাজিত ছিলেন। আজ দিনের শুরুতেই শতক হাঁকিয়ে নিজের শততম টেস্ট ম্যাচ আরও রাঙিয়ে তুলেছেন মুশফিক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। আর বাংলাদেশ ক্রিকেটে তিনিই প্রথম এই মাইলফলকে। এশিয়ায় মুশফিক ছাড়াও আরও ২৫ জন গড়েছেন এই রেকর্ড। এর আগে, গতকাল বাংলাদেশ প্রথম দিনের দিনের খেলা শেষ করেছিল ২৯২ রানে ৪ উইকেট হারিয়ে। বড় সংগ্রহের শুরুটাও ভালো ছিল। ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়েন সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪)। তিনে নেমে ফিফটি করে আউট হয়েছেন মমিনুল হক। ৬৩ রানে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গ চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন তিনি। পরে নাজমুল হোসেন শান্ত নেমে ভালো করতে পারেননি। তিনি মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন। পরে লিটন দাস ক্রিজে নেমে মুশফিককে যোগ্য সঙ্গ দেন। তাদের দুজনের দারুণ জুটিতে প্রথম দিন শেষে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম