ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এল সালভাদর

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট, ২০২৪,  4:50 PM

news image

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এল সালভাদর ছাড়াও প্রতিবেশী দেশে গুয়াতেমালাতেও এই কম্পন অনুভূত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এল সালভাদরের উপকূলে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনও মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীভূত এই ভূমিকম্পটির গভীরতা ছিল সালভাদোরান শহর লা লিবার্টাদ থেকে ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৩৩.৯ কিলোমিটার গভীরে। অন্যদিকে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারও (ইএমএসসি) এই ভূমিকম্পের মাত্রা ৬.১ বলে জানিয়েছে। সূত্র : রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম