ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

লোহিত সাগরে মার্কিন বাহিনীর হামলায় ১০ হুথি বিদ্রোহী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২৪,  4:41 PM

news image

লোহিত সাগরে মার্কিন বাহিনীর হামলায় ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর ১০ সদস্য নিহত হয়েছে। একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকালে হুথিদের নৌকা লক্ষ্য করে গুলি চালায় মার্কিন সেনারা। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে। মার্কিন বাহিনীর ওই হামলায় হুথি গোষ্ঠীর তিনটি নৌকাও পানিতে তলিয়ে যায়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হুথি বিদ্রোহী গোষ্ঠী ১০ সদস্য নিহতের বিষয়টি স্বীকার করেছে। রবিবার এক বিবৃতিতে হুথি জানায়, হামলার শিকার তাদের নৌকাগুলো ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সামুদ্রিক নৌচলাচল রক্ষা করার’ লক্ষ্যে কাজ করছিল। এছাড়াও তারা বলেছে, লোহিত সাগরের মধ্য দিয়ে ইসরায়েলি বা অন্য জাহাজগুলোর দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে যাওয়া ঠেকাতে নৌকাগুলো তাদের মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করছে...। এদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা হুথি বিদ্রোহীদের হুমকি মোকাবিলায় টহল অভিযান চালিয়ে যাচ্ছে এবং লোহিত সাগরে কন্টেইনারবাহী জাহাজে হামলার চেষ্টাকালে আক্রমণ চালিয়ে (হুথিদের) তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে। আমেরিকার সামরিক বাহিনী জানায়, চারটি ছোট নৌকা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এসে মারেস্কের একটি বিশাল জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। নৌকাগুলো জাহাজের কাছাকাছি চলে আসলে সাহায্য চান জাহাজের নাবিক। তখন মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে ওই হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে তিনটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। ওই সময় নৌকার ক্রুরাও নিহত হন। অপর একটি নৌকা পালিয়ে যেতে সক্ষম হয়। সূত্র: রয়টার্স, আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম