ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

লোহাগড়ায় ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার

#

১৪ মে, ২০২৪,  4:26 PM

news image

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার লক্ষীপাশায় ছুরিকাঘাতে কিশোরকে খুন করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে লক্ষীপাশা এলাকার মারকাজুল মাদরাসার উত্তরপাশের সড়ক থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত কিশোরের নাম ফয়সাল মুন্সী (১৫)। সে লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। পেশায় ইজিভ্যানচালক ও স্থানীয় একটি কোম্পানির মালামাল সরবরাহ করতো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ি ফেরার পথে স্থানীয়রা পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ কিশোরের মরদেহ উদ্ধার করে তার পরিচয় উদঘাটন পুলিশ। তবে কী কারণে কে বা কারা ফয়সাল মুন্সীকে হত্যা করেছে তা প্রাথমিক পর্যায়ে জানাতে পারেনি পুলিশ।   নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম