ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে মাটি খননের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২ আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারী নিহত সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ নকল পণ্যে খোয়া যাচ্ছে তিন হাজার কোটি টাকার রাজস্ব এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা লেভারকুসেনকে হারিয়ে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত আজ সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  11:18 AM

news image

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। এতে চরম ভোগান্তিতে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। যার ফলে লোকসানে পড়তে পারে শিল্প কারখানাগুলো। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা য়ায়। জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় প্রায় ৩ শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকের আন্দোলন, ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। যার ফলে লোকসানে পড়তে পারে শিল্প কারখানাগুলো। গত কয়েকদিন ধরে উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পোল্ট্রি খামারীরা পড়েছে বিপাকে। সব চাইতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ওইসব ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক লোন নিয়ে তারা ব্যবসা করে আসছে। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাহত হচ্ছে। গরমের কারণে শিশুসহ নানা বয়সের মানুষের ডাইরিয়াসহ নানা রোগ বালাই দেখা দিচ্ছে। লোডশেডিংয়ে ঠিক মতো ঘুমাতে পারছে না এলাকার লোকজন।কালিয়াকৈরে ক্ষুদ্র (মুরগী) ব্যবসায়ী জাহিদ হোসেন জানান, ধার-দেনা, ব্যাংক লোন নিয়ে এ ব্যবসা করছি। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে অনেক মুরগী মরে যাচ্ছে।এতে আমরা কি করে ঋণ পরিশোধ করব, পরিবার নিয়ে কিভাবে চলব। কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের প্রকৌশলী ইঞ্জিনিয়ার (ডিজিএম) মিজানুর রহমান জানান, জাতীয় গ্রেডে সমস্যা, এরমধ্যেই বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। জ্বালানি সংকট, ভারতীয় আদানী গ্রুপের বিল বকেয়া। যার ফলে বিদ্যুতের সংকট কেটে উঠতে একটু সময় লাগবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম