ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

লোকবল নিয়োগ দেবে ডিফেন্স ফিন্যান্স

#

০২ ফেব্রুয়ারি, ২০২২,  11:05 AM

news image

রাজস্ব খাতভুক্ত জুনিয়র অডিটর ও টেলিফোন অপারেটর পদে ৫৪ জন লোক নেবে ডিফেন্স ফিন্যান্স। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স কার্যালয়ের অধীন ডিফেন্স ফিন্যান্স ডিপার্টমেন্ট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে http://cgdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের করা যাবে আগামী ১৩ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত। অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুনিয়র অডিটর (এলডিএ কাম টাইপিস্ট) পদে ৫৩ জন লোক নেয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এছাড়া টেলিফোন অপারেটর পদে একজনকে নিয়োগ দেয়া হবে। এ পদে আবেদনের জন্যও এইচএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উভয় পদে বেতন স্কেল- ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

প্রার্থীর বয়সসীমা আগামী ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর হলেও হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম