ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

লেভানডস্কির জোড়া গোলে ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারাল বার্সা

#

স্পোর্টস ডেস্ক

১০ এপ্রিল, ২০২৫,  4:51 PM

news image

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে কোনো পাত্তাই দিলো না বার্সেলোনা। প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে জার্মান ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন রবার্ট লেভানডস্কি।  বুধবার রাতে প্রথম থেকেই আধিপত্য ধরে রেখে খেলেছে বার্সা। ২৫তম মিনিটে রাফিনহার গোলে লিড নেয় তারা।  বিরতির পর গোলের নেশায় মরিয়া হয়ে খেলতে থাকে বার্সা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে রাফিনহার অ্যাসিস্টে সাবেক ক্লাবের জালে বল জড়ান লেভানডস্কি। ৬৬তম মিনিটে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার। বার্সার আরেকটি উড়ন্ত জয়ে ৭৭তম মিনিটে শেষ গোল করেন লামিনে ইয়ামাল। ২০১৯ সালের পর এবার প্রথম সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে হ্যান্সি ফ্লিকের দল। এ নিয়ে তারা অপরাজিত থাকলো ২৩ ম্যাচ। ম্যাচ শেষে চলতি মৌসুমে ৪০ গোল করা লেভানডস্কি বলেছেন, আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি। কিন্তু আমাদের হাতে আরও একটি ম্যাচ আছে। আমরা সবসময় আমাদের ফুটবল খেলতে চাই। সেখানেও (জার্মানি) আমরা তেমনই চাই এবং আমরাই জিতব। তবে সতর্ক করে কোচ ফ্লিক বলেন, কেউই জানে না কী হতে পারে, ফুটবল অদ্ভুত একটা খেলা। আজকের মতো খেলতে হবে আমাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম