ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৬৫ বাংলাদেশি

#

০৫ ডিসেম্বর, ২০২৪,  2:03 PM

news image

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বুধবার (৪ ডিসেম্বর) রাতে দেশে ফিরেছেন ৬৫ বাংলাদেশি। এ নিয়ে লেবানন থেকে ৮০২ বাংলাদেশি দেশে ফিরলেন। অন্যদিকে বৃহস্প‌তিবার (৫ ডিসেম্বর) রাতে ফিরবেন আরেও ১০৫ জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সং‌শ্লিষ্টরা জানান, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদে‌শিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সবশেষ বুধবার রাতে দেশে ফিরেছেন ৬৫ জন। আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে আরও ১০৫ জনের। লেবানন থেকে দেশে ফিরতে মোট ১ হাজার ৮০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে। এর আগে, লেবানন থেকে প্রথম ধাপে ২১ অক্টোবর দেশে ফিরেন ৭ শিশুসহ ৫৪ প্রবাসী বাংলাদেশি। লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইওএমের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রত্যাবাসনের প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম