ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

লেবানন আরেকটি গাজা হতে পারে না, হত্যা-ধ্বংস বন্ধ করুন : গুতেরেস

#

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  10:49 AM

news image

লেবাননে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। ইতোমধ্যে হামলায় অন্তত ৭২ জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন কয়েক শত। এই পরিস্থিতিতে ১০ হাজারের বেশি মানুষ নিরাপদ স্থানে স্থানান্তর হয়েছেন। এরই মধ্যে সেখানে বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ। লেবাননে চলমান এই সংকট নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, লেবানন আরেকটি গাজা হতে পারে না। একইসঙ্গে লেবাননে হত্যা ও ধ্বংস বন্ধ করতেও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, লেবাননে ইসরায়েলি হামলার কয়েকদিন পর ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি বলেছেন, লেবানন আরেকটি গাজা হতে পারে না আন্তোনিও গুতেরেস বলেন, আমি এই আগুন নেভাতে সাহায্য করার জন্য (সিকিউরিট) কাউন্সিলকে জোর দিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধে ফিরে আসতে হবে... বেসামরিকদের রক্ষা করতে হবে। বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। জাতিসংঘের সকল সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে। তিনি আরও বলেন, সব পক্ষের কাছে (আমার অনুরোধ), আসুন স্পষ্ট একটি কণ্ঠে বলি: হত্যা ও ধ্বংস বন্ধ করুন, বাগাড়ম্বরপূর্ণ উক্তি এবং হুমকির সুরে কথা বলা কমিয়ে দিন এবং (সংঘাতের) কিনারা থেকে সরে আসুন। গুতেরেস বলেন, আমাদের “যেকোন মূল্যে” সর্বাত্মক যুদ্ধ এড়ানো উচিত। এদিকে লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলায় বুধবার আরও ৭২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪০০ মানুষ। এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬২০ ছাড়িয়ে গেল। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুধবারের হামলায় আরও প্রায় ৪০০ জন আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম