ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

লেবাননে রাতভর ইসরায়েলের বিমান হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর, ২০২৪,  5:12 PM

news image

লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী বৈরুতে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ছুঁড়েছে একের পর এক বোমা। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে চালানো হয়েছে বিমান হামলা। চলমান আগ্রাসনে দ্বিতীয়বারের মতো টার্গেট হলো এলাকাটি।  বুধবার (২ অক্টোবর) বৈরুতসহ বিভিন্ন এলাকায়ও হামলা চালানো হয়। ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত হয়েছেন। আহত আরও ৮৫ লেবানিজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেল ইসরাইলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। লেবানন জানায়, রাতভর হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮। এদিকে, স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি সেনাদের। বুধবার আট সেনা হারিয়েছে দেশটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম