ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:53 PM

news image

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। খবর এএফপির। বিবৃতিতে বলা হয়েছে, ‘নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় শনিবার চেক্কার উপকূলে একটি ডুবন্ত রাবারের নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।’ নাম প্রকাশ না করার শর্তে লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার এ অভিবাসনপ্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক।  এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি। সাগরপথে সাইপ্রাস থেকে চেক্কার দূরত্ব ১৭৫ কিলোমিটার। সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এ অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর দেশটির মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং ইতোমধ্যে চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম