ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮২৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ, ২০২৬,  4:28 PM

news image

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২৬ জনে দাঁড়িয়েছে। চলতি মাসের ২ মার্চ থেকে দেশজুড়ে চলমান এই হামলায় আহত হয়েছে আরো দুই হাজার নয়জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার (১৪ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়টি বলেছে, ২ মার্চ থেকে চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৮২৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৫ জন নারী ও ১০৬ জন শিশুও রয়েছে। আরো বলা হয়েছে, বুরজ কালাউইয়ার একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ দুই স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরাসরি হামলা বা নিরাপত্তা হুমকির কারণে দেশটিতে এখন পর্যন্ত ৫টি হাসপাতাল বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে। কর্মকর্তারা সতর্ক করেছেন, উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে তল্লাশি চালিয়ে যাওয়ায় এবং চিকিৎসা অবকাঠামোর ওপর চাপ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম