ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই, ২০২৩,  5:23 PM

news image

লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে দু’দলের সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৬ জনের। রোববারের (৩০ জুলাই) ওই সহিংসতায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ ফিলিস্তিনি। খবর এপির। ফিলিস্তিনের ক্ষমতাসীন দল ‘ফাতাহ্’ জানিয়েছে, হতাহতরা সবাই তাদের সদস্য। যার মধ্যে রয়েছেন কমান্ডার আশরাফ আল আরমোশি এবং তার কমরেডরা। রোববার আইন-আল-হিলওয়াহ ক্যাম্পে ওই দলটিকে লক্ষ্য করে একদল আততায়ী গুলি ছোঁড়া শুরু করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই। এছাড়া, দু’পক্ষের সহিংসতায় আহত হন শরণার্থী শিবিরের পথচারীরা। যে তালিকায় রয়েছে দুই শিশু। কারা এ অপরাধ ঘটিয়েছে সেটি খতিয়ে দেখছে লেবানন কর্তৃপক্ষ। জাতিসংঘের তথ্য অনুসারে, ১৯৪৮ সালে নির্মিত এ ক্যাম্পে থাকেন ৬৩ হাজার নিবন্ধিত ফিলিস্তিনি। তাছাড়া, ইসরায়েলি আগ্রাসনে গৃহহীন ৪ লাখ ৮০ হাজারের মতো ফিলিস্তিনির আশ্রয়স্থল লেবানন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম