ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

লেবাননের দক্ষিণে থাকা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে, ২০২৬,  5:06 PM

news image

লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসমঙ্গলবার বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে, ছুর, বিন্ত জবেইল, মারজায়ুন এবং সাঈদা ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রামাঞ্চলে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয়গ্রহণের অনুরোধ করা হচ্ছে। এতে আরও বলা হয়, ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে, এমন স্থাপনা পরিহার করে চলতে হবে। যেসব স্থানে কফিল বা স্পন্সর, তাদের পরিবার কিংবা ম্যানেজমেন্টের লোকজন অবস্থান করছেন না, সেসব স্থান ত্যাগ করে নিরাপদ এলাকায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম