ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

লেগানেসের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেমিতে রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  4:59 PM

news image

শেষ মুহূর্তের গোলের লেগানেসকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। হালকা চোটের কারণে এই ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রকেও রাখা হয় বেঞ্চে। ম্যাচের ১৮তম মিনিটে মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে প্রথম দফায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাসে বক্সে প্রতিপক্ষের পা ছুঁয়ে বল পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ছয় গজ বক্সের বাইরে থেকে বাকিটা সারেন তিনি। ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। তারই শট বক্সে রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। এক সতীর্থকে বক্সে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ফিরতিপাস পেয়ে এই স্প্যানিশ উইঙ্গারের শট রিয়ালের ডিফেন্ডার ফেরলদ মদিঁর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।  তিন মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেদেরিকো ভালভের্দের শট গোলরক্ষক ঠেকানোর পর উড়িয়ে মারেন দানি সেবাইয়োস। এরপর শেষ মুহূর্তে গার্সিয়ার ওই গোলে জয়োল্লাসে মাতে রিয়াল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম