ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

লিভারপুলের জয়ে শিরোপার ফয়সালা শেষে ম্যাচেই

#

স্পোর্টস ডেস্ক

১৮ মে, ২০২২,  4:30 PM

news image

হারলেই শিরোপার রেস থেকে ছিটকে যাবে লিভারপুল- এমন কঠিন সমীকরণে খেলার শুরুতেই হোঁচট খায় ইয়ুর্গেন ক্লপের দল। তবে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে সাউদাম্পটনকে ২-১ ব্যবধানে হারিয়ে টিকে থাকল মৌসুমে লিভারপুলের চার শিরোপার আশা। ঘরের মাঠে বিড়াল ও যেখানে বাঘ হয়ে হুংকার দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে, সাউদাম্পটন সেখানে কম কিসে। অন্য দিকে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে পা হড়কালেই স্বপ্ন ভঙ্গ লিভারপুলের। শুরুতে পিছিয়ে পড়ার পর সেই ভয়টাই জেঁকে বসেছিল লিভারপুল সমর্থকদের। ম্যাচে ফিরতে সময় নেয়নি লিভারপুল। মৌসুমে চার শিরোপা যাদের হাতছানি দিয়ে ডাকছে তাদের রুখে সাধ্য কার?মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ১৩ মিনিটেই নাথান রেডমন্ডের গোলে লিড নেয় সাউদাম্পটন।

পিছিয়ে পড়ার পর গোল করার নেশায় বুদ হয়ে একের পর এক আক্রমণে সাউদাম্পটন রক্ষণকে ব্যস্ত রাখে লিভারপুল। ম্যাচের ২৭ মিনিটে দলকে সমতায় ফেরান টাকুমি মিনামিনো। এরপর চেষ্টা চালিয়েও আর গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে প্রথমার্ধের খেলা শেষ করে লিভারপুল।দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো ক্লপের শিষ্যরা। কিন্তু ৪৮ মিনিটে নেয়া ডিয়াগো জোতার শট পোষ্ট ঘেঁষে বেড়িয়ে গেলে অপেক্ষা দীর্ঘায়িত হয় লিভারপুল সমর্থকদের। তবে আক্রমণ অব্যাহত রাখে লিভারপুল। অবশেষে ম্যাচের ৬৭ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সিমিকাদের নেয়া কর্নারে লাফিয়ে ওঠে মাথা ছুঁইয়ে দলকে জয় সূচক গোল এনে দেন জোয়েল মাতিপ। বাকি সময় আর গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। দারুণ জয়ে ম্যানচেস্টার সিটি থেকে ১ পয়েন্ট দূরে এখন ক্লপের দল। প্রিমিয়ার লিগ শিরোপার ফয়সালাটাও রাউন্ডের শেষ ম্যাচ অবধি টেনে নিল লিভারপুল। পরের ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ভিন্ন ম্যাচে শিরোপার লড়াইয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে একই দিনে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। দু’দলের শেষ ম্যাচ আগামী ২২ মে তাই হতে চলেছে প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী দিন। যেখানে জয়ের বিকল্প নেই কোনো দলেরই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম