ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের এক সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুলাই, ২০২৩,  8:00 PM

news image

ফরিদপুরের সালথা থানা এলাকায় ১১ এপিবিএন’র (নারী) একটি টিম অভিযান পরিচালনা করে লিবিয়ায় মানব পাচার ও প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী মশিউর রহমান (৪৬) নামে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম কায়েম মোল্লা (৫৬)। তিনি ফরিদপুরের সালথা থানার নারানদিয়া এলাকার লাল মিয়া মোল্লার ছেলে। বুধবার ১১ এপিবিএন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী মশিউর রহমানকে তিন লাখ ৭৫ হাজার টাকার বিনিময়ে ভালো বেতনে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে তাকে কথা অনুযায়ী কাজ না দিয়ে বিভিন্ন ভয়-ভীতিসহ মানসিক নির্যাতন ও হুমকি দিতে থাকে। পরে মশিউর রহমান অনেক কষ্টের পর কোনোভাবে দেশে ফিরে বোয়ালমারী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ধারা ৬/৭/৮/১০ অনুযায়ী কায়েম মোল্লা ও কামাল নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ১১ এপিবিএন কর্তৃক আসামি কায়েম মোল্লাকে গ্রেফতারের পর ফরিদপুরের বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।    

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম