ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

লালমোহনে ভোটকেন্দ্র সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

#

০৭ জানুয়ারি, ২০২৪,  10:43 AM

news image

ভোলার লালমোহনে স্ট্রোক করে ভোটকেন্দ্রে দায়িত্বরত থাকা মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। তিনি জানান, শনিবার মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্ব থাকাকালীন সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর। এ সময় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা এবং উপজেলা সংলগ্ন হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গোলেনুর বেগমের স্বামী ছিলেন। তিনি লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম