ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২৪,  4:57 PM

news image

লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করত মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সোমবার সন্ধ্যায় মদনপুর এলাকায় রেল লাইনে ঘোরাফেরা করছিলেন তিনি। এ সময় লালমনিরহাট থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম