ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

লালমনিরহটের বহুল আলোচিত হত্যা মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

#

০৬ আগস্ট, ২০২৩,  2:05 PM

news image

আবুল হোসেন বাবলুঃ লালমনিরহট জেলার কালিগঞ্জ থানাধীন সিরাজুল মার্কেটে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হলে এ বিষয়ে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১৩ রংপুর।  এরই ধারাবাহিকতায় তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ৩ আগস্ট ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন এলাকায় র‌্যাব-১৩ রংপুর ও র‌্যাব-২ যৌথ অভিযান চালায়। এ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারকৃত আসামী লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন রুদ্দেশ্বর গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে মোঃ শামিম মিয়া (২৮)।এলাকাবাসীর বরাত দিয়ে র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আম বেচা-কেনার জের ধরে শামীম মিয়া ও তার সহযোগীদের হামলায় আজিজার রহমান (৭০)খুন হয়। বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, গত ১০ জুলাই কালীগঞ্জ থানাধীন সিরাজুল মার্কেটে আমের দোকানী আমারুল আম বিক্রি করে। তার কাছ থেকে আম কিনেন একই গ্রামের শামীম ও শাহীন। বিক্রিত ওই আমের মধ্যে ১টি আম পঁচা ছিলো, যা নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে বিতর্ক হয়। এরই জের ধরে পরদিন ১১ জুলাই আবার তাদের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। এ সময় শামীম ও তার সহযোগীরা আমের দোকানী আনারুল ইসলামকে রড দিয়ে আঘাত করতে থাকে এবং দোকানে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় আনারুলের দোকানে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান (৭০) নির্মমভাবে হামলা ও মারাত্মক মারপিটের শিকার হয়।  গ্রেফতারকৃত আসামী শামীম মিয়া ও  তার সহযোগীদের নির্মম আক্রমন ও আঘাতের ফলে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, আজিজার রহমানকে নির্মমভাবে হত্যা করেছে। ধৃত আসামীকে লালমনিহাটের কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম