ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

লালবাগে যৌথবাহিনীর অভিযানে টিসিবির পণ্য জব্দ, গ্রেপ্তার ২

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৪,  8:00 PM

news image

ঢাকার লালবাগ থানাধীন নবাবগঞ্জ বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অবৈধভাবে মজুত করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমাণ ডাল ও তেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নয়ন খাঁ ও মো. হাসানুল্লাহ। রোববার (২৭ অক্টোবর) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈইনু মারমা। তিনি বলেন, নবাবগঞ্জ বাজারের কেরামত আলীর ভাড়া দোকানে অবৈধ টিসিবি পণ্য পাওয়া গেছে। স্থানীয় শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ গোডাউনটিতে দুই ঘণ্টার যৌথ অভিযান পরিচালনা করেছে। এসময় ২ লিটার ওজনের ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১ হাজার ৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়েছে। যার মোট মূল্য ৩ লাখ ২৯ হাজার টাকা। তিনি আরও বলেন, গ্রেপ্তার নয়ন খাঁ ও মো. হাসানুল্লাহ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবে স্বীকার করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান লালবাগ থানার এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম