ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

লালপুরে কৃষক-কৃষানী প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ

#

০৮ জুন, ২০২২,  10:05 PM

news image

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে উপজেলা পর্যায়ে ২০২১-২০২২ অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুন ) লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা এনএটিপি প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরুজজামান সবুজ, আজিজুল হাকিম। দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৩০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে উপস্থিত কৃষক-কৃষানীদের মাঝে মাল্টা, লেবু ও কমলা জাতের ১৫০০ লেবুর চারা প্রদান হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম