ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

লামায় এক নারী করোনা আক্রান্ত

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৫,  4:39 PM

news image

বান্দরবানের লামায় সাদিয়া আক্তার (২৭) নামে এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১১ জুন) বিকেলে বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান, গত মঙ্গলবার ওই নারী কক্সবাজার হাসপাতালে পরীক্ষা করালে করোনা পজেটিভ ধরা পড়ে। আক্রান্ত ওই নারীকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লামা হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ সোলেমান জানান, আক্রান্ত নারী সাদিয়া আক্তার অসুস্থতা নিয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, সেখানে করোনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ ধরা পড়ে। খবর পেয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম