ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ফাহিমের মৃত্যু

#

১১ জুলাই, ২০২৬,  5:26 PM

news image

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মির্জা ফাহিম আহমেদ নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকার ল্যাসেন স্ট্রিট ও রেসিডা বুলেভার্ড ইন্টারসেকশনে এ দুর্ঘটনা ঘটে।


সিসিটিভির ভিডিও দেখে লস এঞ্জেলেস পুলিশ জানায়, টি গাড়ির ধাক্কায় ফাহিমের গাড়ি সড়ক থেকে ছিটকে লাইট পোলে আঘাত করে, এতে গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। ভেতরে আটকে থাকা ফাহিমকে উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনায় অপর দুই গাড়ির চালকরাও আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার ঝিকাতলার ২২/২ তল্লাবাগের মির্জা রবিউল আলম বাবুর ছেলে ফাহিম বছর দেড়েক আগে মা-বাবা-ভাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। গত ঈদুল আজহার সময়ে ফাহিম দেশে গিয়ে বিয়ে করেন। 


ফাহিমের ছোটভাই মির্জা তামিম জানান, ১১ জুলাই শনিবার ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপরই জানাজা ও দাফনের কর্মসূচি জানানো হবে। 


মির্জা তামিম আরও উল্লেখ করেন,দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারে তারা আইনজীবী নিয়োগ করেছেন। পাশাপাশি পুলিশও তদন্ত শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম