ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২৪,  10:45 AM

news image

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত লরির পেছনে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানের চালকের নাম আলমগীর হোসেন। তার বাড়ি যশোর জেলায়। তবে তাৎক্ষণিকভাবে হেলপারের নাম পরিচয় জানা যায়নি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে একটি ঢাকামুখী কাভার্ডভ্যান ওই লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম