ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

লঞ্চে আট মাসের শিশু রেখে উধাও ‘বাবা’

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৬,  11:14 AM

news image

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি লঞ্চে ৬ থেকে ৮ মাস বয়সি এক কন্যাশিশুকে রেখে উধাও হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দিয়েছিলেন। এ ঘটনায় লঞ্চজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চে এ ঘটনা ঘটে। লঞ্চের যাত্রী ও কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে লঞ্চটি কালাইয়া বন্দর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করলে এক ব্যক্তি কোলে একটি কন্যাশিশু নিয়ে লঞ্চে ওঠেন। নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে তিনি যাত্রীদের সঙ্গে বসেন এবং একটি সিটে অবস্থান নেন। কিছুক্ষণ পর তিনি যাত্রীদের জানান, শিশুটির মা আসছেন। এ কথা বলে তিনি লঞ্চ থেকে নেমে যান। যাওয়ার সময় পাশের সিটে থাকা যাত্রীদের কাছে শিশুটির খেয়াল রাখার অনুরোধ করেন। কিন্তু লঞ্চ ধুলিয়া ঘাট ত্যাগ করার পরও শিশুটির মা কিংবা কোনো স্বজন লঞ্চে না আসায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি স্পষ্ট হয়। পরে যাত্রীরা লঞ্চ কর্তৃপক্ষকে অবহিত করেন। লঞ্চের যাত্রী মো. সোহেল বলেন, লোকটি ধুলিয়া ঘাট থেকে ওঠার পর কিছুক্ষণ বসে ছিলেন। পরে শিশুটির মা আসছেন বলে নেমে যান। যাওয়ার সময় শিশুটির খেয়াল রাখতে বলেন। এরপর আর তিনি ফিরে আসেননি। লঞ্চ কর্তৃপক্ষ জানায়, শিশুটিকে বর্তমানে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল বলেন, কেন বা কী কারণে ওই ব্যক্তি শিশুটিকে রেখে চলে গেছেন, তা জানা যায়নি। শিশুটি নিরাপদে রয়েছে। যাত্রীদের সহযোগিতায় তার পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে। কালাইয়া বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আল মামুন বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে লঞ্চটি সদরঘাটে পৌঁছালে বাচ্চাটিকে সদর ঘাট কোতোয়ালি থানা হেফাযতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে লঞ্চ  কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম