ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

লঙ্কান শিবিরে সাকিবের জোড়া আঘাত

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ মে, ২০২২,  7:07 PM

news image

বড় সংগ্রহের পথটা সংকুচিত করে দিয়েছেন নাঈম হাসান। টাইগার বোলারদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া দুই লঙ্কান ব্যাটার দীনেশ চান্ডিমাল ও এঞ্জেলো ম্যাথুসের ১৩৬ রানের জুটি ভাঙ্গেন নাঈম। মধ্যাহ্ন বিরতিতে যাবার আগে চান্ডিমালকে ফেরান ৫৪ রানে। একই ওভারে আবারও আঘাত হানেন নাঈম। নতুন ব্যাটার নিরশন ডিকভেলাকে পঞ্চম বলে বোল্ড করে ৩ রানে ফেরান সাজঘরে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৭ রান।

বিরতি থেকে ফেরার পর প্রথম ওভারের দ্বিতিয় বলেই সাকিব তুলে নেন রমেশ মেন্ডিসকে। মাত্র ১ রান করা রমেশ হন ক্লিন বোল্ড। পরের বলে আবারও উইকেট নেন সাকিব। এবার শিকার নতুন ব্যাটার লাসিথ এম্বুলডনিয়া। এলবির আবেদনে সাআড় দেন আম্পায়ার। রিভিউ নিলে বাঁচতে পারেননি লাসিথ। হ্যাট্রিকের দারুণ সুযোগ পেলেও পরের বলতা ফিরিয়ে দেন আভিষ্কা ফার্নান্দো। মধ্যাহ্ন বিরতির পর শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ৩৩০ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত রয়েছেন ১৪৯ রানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম