ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৫ ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫১৪ নেপালে ধ্বংসস্তূপ থেকে ‘বাঁচাও’ বলে চিৎকার, ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা এপেক সম্মেলনে: বিশ্বের তিন পরাশক্তি প্রধানের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী-ভাতা দিচ্ছে সরকার সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা ত্রিভুজ প্রেমের জেরে জব্বার হত্যা, ২০ দিন পর ঘাতক মন্টু গ্রেফতার সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা পর্যটকদের পদচারণায় মুখর কানাডা নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

লক্ষ্মীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোস্তফা কামাল লিটু

#

০৭ সেপ্টেম্বর, ২০২৬,  10:42 AM

news image

​মাসুদ রেজা ফয়সাল: বরিশালের মুলাদী উপজেলার লক্ষ্মীপুর মাধ্যমিক বিদালয়ের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান এইচ এম মোস্তফা কামাল লিটু। রোববার (৬ সেপ্টেম্বর) বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এই এডহক কমিটির অনুমোদন প্রদান করে।

​অনুমোদিত কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে সামীমা আক্তার সীমা, অভিভাবক সদস্য হিসেবে শিমুল এবং পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল লিটু সাবেক ইউপি বিএনপি নেতা এবং বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উত্তর জেলার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে মোস্তফা কামাল লিটু বলেন, "আমার বাবা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন এবং আমি এই প্রতিষ্ঠানেরই প্রাক্তন ছাত্র। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দায়িত্বে আসা আমার জন্য পরম আনন্দের ও গর্বের।"

​তিনি আরও বলেন, "আমি সভাপতি হিসেবে নয়, একজন সাধারণ ছাত্র হিসেবে কাজ করতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠানটিকে সুন্দর, সুষ্ঠু, সুশাসিত ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।"

​এদিকে মোস্তফা কামাল লিটু সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন এই কমিটি বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম