ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

লক্ষ্মীপুরে পাওয়া গেল বিপন্নপ্রায় গিটার ফিশ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২৩,  4:48 PM

news image

লক্ষ্মীপুরে পাওয়া গেল গিটারের মতো দেখতে প্রায় ১০ কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি মাছ। এমন মাছ আর কখনো লক্ষ্মীপুরে দেখা মেলেনি। গিটারের মতো এ মাছটি ‘গিটার ফিশ’ নামে পরিচিত বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। তবে কক্সবাজারের জেলেরা একে ‘পিতাম্বরী’ মাছ নামে ডাকেন। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পৌর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় ব্যবসায়ী মহসিনের মাছের ডালায় মহাবিপন্ন প্রজাতির গিটার ফিশটি দেখা যায়। ব্যবসায়ী মো. কাউছার ও মহসিন জানান, প্রতিদিনের মতো বিকালে তারা কমলনগর উপজেলার মাতাব্বরহাট মাছঘাটে ইলিশ কিনতে যান। সেখানেই ঘাটের দুলাল ব্যাপারীর বাক্সে দুর্লভ প্রজাতির মাছটি দেখতে পান। এটি ভালো দামে বিক্রির আশায় তারা ৪ হাজার টাকায় মাছটি কিনেন। রাত ৯টার দিকে মাছটি তারা দক্ষিণ তেমুহনী এলাকায় আনেন। কিন্তু কেনার জন্য কেউই তাদের কাছে এর দাম জানতে চাননি। তবে মাছটি তারা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। প্রয়োজনে কেটে কেজি দরে বিক্রি করবেন বলে জানান।  মো. কাউসার বলেন, প্রায় ১৫ বছর ধরে মাছের ব্যবসা করে আসছি। কখনো কোথাও এ ধরনের মাছ দেখিনি। জেলেরা সাগরের কাছাকাছি গিয়ে মাছ শিকার করেন। সেখানে ইলিশের পাশাপাশি অন্য সামুদ্রিক মাছও পাওয়া যায়। তেমনি কোনো এক জেলের জালে গিটার ফিশ নামে মাছটি ধরা পড়েছে। যিনি (জেলে) এটি মাতাব্বরহাট মাছঘাটে বিক্রির জন্য এনেছেন। ৪ হাজার টাকা দিয়ে কেনা মাছটি ৫০০ টাকা লাভে হলেও বিক্রি করব।  দক্ষিণ তেমুহনী এলাকার খাবার হোটেল ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, এখান থেকে আমি ছয় বছর ধরে হোটেলের জন্য মাছ কিনি। কখনো এত দুর্লভ প্রজাতির মাছ চোখে পড়েনি। এটি কেউ কিনবে কি না তা বলতে পারছি না। তবে মাছটি এখানে আনার পর থেকেই উৎসুক লোকজন এসে দেখে গেছে। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মহাবিপন্ন প্রজাতির এ মাছটি গিটার ফিশ নামে পরিচিত। এটি মূলত সামুদ্রিক মাছ। কয়েক বছর আগে কক্সবাজারে বঙ্গোপসাগরে জেলেদের জালে একটি গিটার ফিশ ধরা পড়ে। লক্ষ্মীপুরের জেলেরা বঙ্গোপসাগরের কাছাকাছি গিয়ে ইলিশ শিকার করেন। ধারণা করা হচ্ছে জোয়ারের পানির টানে মাছটি নদীতে এলে জেলেদের জালে ধরা পড়ে। তিনি আরও বলেন, গিটার ফিশ লম্বা ৩ মিটার পর্যন্ত হয়। এর দেহ চ্যাপ্টা আকৃতির ও বাদামি বা ধূসর রঙের দেখতে। এটি সার্ক গোত্রের মাছ। তবে সার্কের মতো ভয়ংকর নয়। লক্ষ্মীপুরের মেঘনায় এর আগে কোথাও এ ধরনের মাছ পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম