ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

লক্ষ্মীপুরে জেলে ও নৌ পুলিশের মধ্যে সংঘর্ষে এক জেলে নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২২,  6:40 PM

news image

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌ পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক জেলে নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন এবং চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান। নিহত জেলের নাম আমীর হোসেন। তিনি ভোলা সদরের কুতুবপুরা মতলব বাড়ির সদস্য। গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। আজ সকালে তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ। নৌ পুলিশ জানায়,

এ ঘটনায় নৌ পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- জহিরুল ইসলাম, মহসীন, আনোয়ার, মোবারক। এছাড়াও আহত হয়েছেন পুলিশের স্পিড বোটের চালক। তার নাম প্রাথমিকভাবে সমকাল প্রতিবেদক নিশ্চিত হতে পারেননি।  আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ।  জাটকা সংরক্ষণে মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে শনিবার দিবাগত রাতে নৌ পুলিশ নদীতে অভিযানে নামে। নৌ পুলিশের দাবি, ভোররাতে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৫-৬টি মাছ ধরার নৌকা নিয়ে ৫০-৬০ জন জেলে তাদের ঘেরাও করে। পরে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জালের কাঠি নিক্ষেপ করে পুলিশের ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম