ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

লক্ষ্মীপুরের সাবেক এমপি খুরশিদ আলম আর নেই

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৩,  11:28 AM

news image

লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য চৌধুরী খুরশিদ আলম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খুরশিদ আলমের মৃত্যুতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান গভীর শোক প্রকাশ করেছেন। খুরশিদ আলম লক্ষ্মীপুর কলেজের (সরকারি কলেজ) সাবেক অধ্যক্ষ ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি। ১৯৮৬-৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি থেকে তিনি লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সাবেক সভাপতি। পারিবারিক সূত্রে জানা যায়, খুরশিদ আলম সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মদিন উল্যাহ বটু চৌধুরীর বড় ছেলে।  বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মরদেহ পৌর শহরের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম