ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি

লংগদুতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২১,  2:52 PM

news image

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে  কমিউনিটি পুলিশিং ডে-২০২১, উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর রোজ শনিবার সকাল ১০.০০টায় লংগদু থানা মাঠ হতে একটি বনাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন  অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ আরিফুল আমিন, এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন উপজেলা নির্বাহী মোঃ মাইনুল আবেদীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল, আব্দুল আওয়াল চৌধুরী,   এসিল্যান্ড,জনি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান, সিরাজুল ইসলাম চৌধুরী,সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইমাম সমিতির সভাপতি, বিভিন্ন মন্দিরের সভাপতি, উপজাতির প্রতিনিধি এবং সম্মানিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য গনউপস্থিত ছিলেন, এছাড়াও  বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারী, লংগদু থানার অফিসার ফোর্সসহ এবং লংগদু থানার গ্রাম পুলিশ সহ অন্যান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন। শেষে  শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসাবে এসআই (নিঃ)/দয়াল হরি ভৌমিক এবং শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসাবে শওকত মিয়াকে পুরষ্কার তুলে  দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম