ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

লংগদুতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মে, ২০২৪,  6:39 PM

news image

রাঙ্গামাটির লংগদুতে জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টরসহ দুইজন নিহত হয়েছে। তারা হলেন- তিনক চাকমা ও ধন্যমতি চাকমা। শনিবার (১৮ মে) সকাল ৯টায় লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের মনপতি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে লংগদু ইউনিয়নের মনপতি বাজার এলাকায় জেএসএস-সন্তু লারমা গ্রুপের ১০-১২জন সশস্ত্র সদস্য ইউপিডিএফ-প্রসীত গ্রুপের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের চাঁদা কালেক্টর তিনক চাকমা (৫০) ও স্থানীয় পাহাড়ী ধন্যমতি চাকমা (৪০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সহকারী পুলিশ সুপার লংগদু সার্কেল মো. আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটি অনেক দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম