ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যু সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না: মঈন খান আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর বরিশালে আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার রামিসা হত্যা মামলার রায়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া

র‍্যাব-১৩'র পৃথক অভিযান ৯ হাজার পিস ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার গ্রেফতার-২

#

২৮ মে, ২০২৪,  8:06 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রবিবার ২৬ মে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প গোপন তথ্যের  ভিত্তিতে জানতে পারে যে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন ১২নং গোমানীগঞ্জ ইউপিস্থ কুড়ি পাইকা এলাকায় কতিপয় মাদক কারবারি Tapentadol Tablet ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর সময় ৮ হাজার ৮ শত ৮৪ পিস Tapentadol ট্যাবলেট উদ্ধারসহ একজন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।  এর আগে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ নীলফামারীর অপর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানার অন্তর্ভুক্ত (বেতগাড়ী) কিশামত শেরপুর মিয়াপাড়া  গ্রামের চিহ্নিত মাদক কারবারি ইব্রাহীম খলিলের খামার বাড়িতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃতরা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কুড়ি পাইকা গ্রামের সালজার রহমানের ছেলে মোতাহার আলী এবং রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউপিস্থ কিশামত শেরপুর মিয়াপাড়া গ্রামের আইয়ুব আলী'র ছেলে ইব্রাহীম খলিল। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া)মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারিরা স্বীকার করেছে, তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রংপুর জেলাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং রংপুরের গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম