ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

র‍্যাবে যুক্ত হচ্ছে বিশেষ ব্যাজ ‘ইনসিগনিয়া’

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২২,  11:57 AM

news image

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের জন্য একটি ‘ইনসিগনিয়া’ (বিশেষ ব্যাজ) অনুমোদিত হয়েছে। গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ‘ইনসিগনিয়া’র অনুমোদন দেওয়া হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, র‍্যাব ফোর্সেস আটটি বাহিনী ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি চৌকস এলিট ফোর্স। বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যেরা একটি নির্দিষ্ট সময় সেবা দিয়ে নিজ বাহিনীতে ফিরে যান। র‍্যাবের এ সম্মিলিত কার্যক্রমকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সব র‍্যাব সদস্যের জন্য একটি ‘ইনসিগনিয়া’ অনুমোদিত হয়েছে।’ বার্তায় আরও বলা হয়, “এই ‘ইনসিগনিয়া’ প্রত্যেক সদস্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পোশাকের সঙ্গে নিজ নিজ ড্রেস রুল অনুযায়ী পরতে পারবেন। সব র‍্যাব সদস্যের জন্য এটি অনন্য সম্মান ও গৌরবের প্রতীক।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম