ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

র‍্যাবের হাতে পাথর বোঝাই ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-২

#

১৭ জুলাই, ২০২৩,  10:24 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রবিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ছয়টার দিকে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট সদর থানাধীন মিশন মোড়স্থ সানী ইলেকট্রনিক্স এর সামনে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে একটি পাথর বোঝাই ট্রাক তল্লশি করে। অভিযান কালে ৫৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ২ জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র‍্যাব।  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি ঢাকা জেলার সাভার থানার অন্তর্ভুক্ত কান্দি বালিয়াপুর গ্রামের মৃত আব্দুর রউফ এর ছেলে ইয়ামিন (৩২) এবং একই এলাকার মৃত আলমগীর এর ছেলে রাজু (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজসে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক চোরাকারবারির বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম