ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লজ্জাজনক : খন্দকার মোশাররফ

#

১১ ডিসেম্বর, ২০২১,  7:56 PM

news image

র‍্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন রাজস্ব বিভাগ এবং পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার ঘোষণা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শনিবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণকালে এ কথা বলেন ড. মোশাররফ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমেরিকা থেকে তারা একটি ঘোষণা দিয়েছে যে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান—র‍্যাব সম্পর্কে একটি নিষেধাজ্ঞা জারি করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।’ বিদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে নেই, বিদেশে গিয়ে আধুনিক এবং উন্নত চিকিৎসা করা প্রয়োজন।’ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আইনগত কোনো বাধা নেই, বরং সরকার নিজেই বড় বাধা বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম