ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৬,  8:00 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল, তাদের হাতে দেশ নিরাপদ নয়। শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের পশ্চিম আকচা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটা দল ভোটের জন্য এসেছে। তাদের মার্কা হলো দাঁড়িপাল্লা। ৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি। অনেক লোককে হত্যা করেছে, মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে এবং এখনও তারা মাফ চায়নি। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, বিকাশ নম্বর কাউকে দেবেন না। ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। গত ১৫-১৬ বছরে অনেক ক্ষতি হয়েছে। ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, টাকা চলে গেছে। এগুলো ঠিক করতে হবে। মহাসচিব আরও বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের উন্নতির জন্য। শান্তিতে থাকার জন্য। ১৫ বছর খারাপ সময় পার করেছি। এখন সুসময় এসেছে। দেশে ভালো নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে। তিনি নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরেন এবং ভোটারদের উদ্দেশে বলেন, দীর্ঘ সময় আপনার সঙ্গে থেকেছি। আমার বাবা এলাকার জন্য ভালো কাজ করেছেন। ওনার ছেলে হিসেবে আমিও আপনাদের কাছে এসেছি। এবার আমার শেষ নির্বাচন। আমাকে কাজ করার সুযোগ দিন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, ক্ষমতায় এলে কৃষিঋণসহ বিভিন্ন ঋণ মাফ করা হবে, মায়েদের মওকুফ দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড এবং পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দেশজুড়ে শান্তি, শৃঙ্খলা নিশ্চিত হবে এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম