ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে থিকসানা

#

স্পোর্টস ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৫,  5:19 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছিলেন মাহিশ থিকসানা। এর আগে পড়েও অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। যার ফলে আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষ তিনে উঠেছেন শ্রীলঙ্কার এই স্পিনার।  ৪ ধাপ এগিয়ে তিনি বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন। হ্যামিল্টনে প্রথম ওয়ানডেতে ৪৪ রানে ৪ উইকেট এবং সিরিজে মোট ৭ উইকেট শিকার করে এই সাফল্য অর্জন করেছেন। যদিও শ্রীলঙ্কা সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে।  বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান এবং দ্বিতীয় স্থানে ভারতের কুলদীপ যাদব। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ৩ ধাপ এগিয়ে ৯ম স্থানে এবং বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার ২ ধাপ এগিয়ে ১৫তম স্থানে অবস্থান করছেন। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো প্রথমবারের মতো শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছেন। তিনি ৩৪ ধাপ এগিয়ে এখন ৯৭তম স্থানে।  ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। পাকিস্তানের বাবর আজম শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা নিউজিল্যান্ড সিরিজে খারাপ ফর্মের কারণে ৫ ধাপ পিছিয়ে ১৮তম স্থানে নেমে গেছেন।   অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও উন্নতি করেছেন থিকশানা। ৪ ধাপ এগিয়ে তিনি এখন ২৬তম স্থানে রয়েছেন। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ ধাপ পিছিয়ে ১৩তম স্থানে নেমে গেছেন। একইভাবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনারও ২ ধাপ পিছিয়ে বর্তমানে ১৭তম স্থানে।  অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। দ্বিতীয় স্থানে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, তৃতীয় স্থানে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, এবং চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম