ঢাকা ০৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

র‌্যাব-১৩-১৪ ও ১০ এর পৃথক যৌথ অভিযানে ধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার

#

২৭ মে, ২০২৫,  10:24 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাব-১৩ র‌্যাব-১৪ ও র‌্যাব-১০ এর যৌথ পৃথক অভিযানে লালমনিরহাট জেলার হাতীবান্ধা এবং নীলফামারী জেলার ডোমার থানার চাঞ্চল্যকর পৃথক ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার। বাদীর এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০১ এপ্রিল সন্ধ্যা ০৭ টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন বাড়াইপাড়া গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে একান্তে সাক্ষাত করার কথা বলে জনৈক রাজকুমারের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

যার মামলা নং-০১, তাং- ০৩/০৪/২০২৫ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১)। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। থানায় মামলার প্রেক্ষিতে র‍্যাব আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে জোর তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৬ মে বিকেলে র‌্যাব-১৩ রংপুর এর সিপিসি-২  নীলফামারী ক্যাম্প এবং র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের একটি যৌথ আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকায় যৌথ ভাবে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামী লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার অন্তর্ভুক্ত  বাড়াইপাড়া (কানিপাড়া) গ্রামের মোঃ বাবু মিয়ার ছেলে অন্তর ইসলাম শিপু (২২)। অপর দিকে ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব-১৩ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে নীলফামারী জেলার ডোমার থানা এলাকার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামীকে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃত আসামী নীলফামারী জেলার ডোমার থানাধীন বিওপি বাজারস্থ দালানপাড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে মজিবুল ইসলাম (৪৮)।  এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মার্চ রাত আনুমানিক সোয়া নয়টার দিকে বাদীর বসতবাড়ীর শয়ন কক্ষে শিশু ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নীলফামারী জেলার ডোমার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, জিআর নং- ২৮/২৫, তাং- ১৩/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)। 

থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে 

র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৬ মে দুপুর পৌনে ৩ টার দিকে র‌্যাব-১৩ রংপুর এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্প ও র‌্যাব-১০ ঢাকা যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ আভিযানিক দল ডিএমপি ঢাকা যাত্রাবাড়ী থানাধীন সামাদনগর এলাকার ওয়াসা রোডে অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম